হিলি সীমান্ত পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি

হিলি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১০:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১০:৩৯

হিলি সীমান্ত পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও স্থানীয় আমদানি-রফতানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সেকেন্ড সেক্রেটারি এ কে মিশ্র। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১২টায় তিনি হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। পরে সিপি রোডস্থ ডাকবাংলোতে স্থানীয় আমদানি ও রফতানিকারক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ব্যবসায়ীদের ভিসা পাওয়া নিয়ে জটিলতা, হিলি স্থলবন্দরের চলমান আমদানি রফতানি বাণিজ্য পরিচালনার বিভিন্ন সমস্যা এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের সমস্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে তিনি হিলি সীমান্তের নো-ম্যানস ল্যান্ড পরিদর্শন করেন এবং সীমান্তে দায়িত্বরত বিজিবি ও বিএসএফের সঙ্গে কথা বলেন।

এসময় হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স ও হিলি ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, রফতানিকারক শ্যামল কুমার, সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের যুগ্মসম্পাদক শাহিনুর রেজা শাহীন উপস্থিত ছিলেন। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের