আসামি ধরতে গিয়ে পুলিশের ওয়াকিটকি ছিনতাই: সাত দিনেও উদ্ধার হয়নি

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ২০:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২০:৫৮

বগুড়া

আত্মহত্যার প্ররোচনার মামলার আসামি ধরার সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওয়াকিটকি এক সপ্তাহেও উদ্ধার হয়নি। সাথী আত্মহননে প্ররোচনা মামলার আসামি ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল কিনা তা নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গত ১২ অক্টোবর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম) আবদুল জলিলের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য হলেন দুপচাঁচিয়া-আদমদীঘি সার্কেলের সিনিয়র এএসপি আলমগীর হোসেন ও ডিএসবির ইন্সপেক্টর আশিক ইকবাল।

দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। এ মামলায় পুলিশ সর্বমোট ২৭ জনকে গ্রেফতার করেছে। ওয়াকিটকি উদ্ধারে চেষ্টা চলছে।

সিনিয়র এএসপি আলমগীর হোসেন জানান, তদন্ত কমিটির কাজ চলছে।

উল্লেখ্য বগুড়ার দুপচাঁচিয়ায় আত্মহত্যার প্ররোচনার মামলায় গত ৮ অক্টোবর রাতে পুলিশ বজরাপুকুর এলাকা থেকে আসামি মীর আমিনুর রহমানকে গ্রেফতার করে। এ সময় তার আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা পুলিশের ওপর হামলা চালিয়ে এসআই আবদুর রহিমের কাছে থেকে ওয়াকিটকি এবং আসামিকে ছিনিয়ে নেয়।

আরও পড়তে পারেন: সাথীর আত্মহত্যা: বখাটে ইয়ামিনের বাবার দু’দিনের রিমান্ড মঞ্জুর

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের