নাফ নদীতে নৌকাডুবি: ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ০৯:২০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৩:৪৮

রোহিঙ্গাবাহী নৌকা (ফাইল ছবি) কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনা থেকে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) ভোরে স্থানীয়দের সহায়তায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এছাড়া আরও ২১ রোহিঙ্গাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

ওসি বলেন,  ‘সোমবার ভোররাতে নাফ নদী দিয়ে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় প্রায় ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় কোস্টগার্ড এবং বিজিবির সহযোগিতায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।’ অতিরিক্ত যাত্রী বহনের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জাফর ইমাম সজিব বলেন, ‘ভোররাতে পাঁচ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধারের পর সকালে আরও পাঁচ জনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে চার জন নারী ও ছয়টি শিশু।’ 

উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর নাফ নদী পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার সময় এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন:

জেলা প্রশাসকের উপস্থিতিতে পাঁচ হাজার রোহিঙ্গাকে টিকা খাওয়ানো হয়েছে

বন্য হাতির আক্রমণে একই পরিবারের চার রোহিঙ্গা নিহত

/এএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম