বন্য হাতির আক্রমণে একই পরিবারের চার রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৭:৩৯

বন্য হাতি (ফাইল ফটো)

কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বন্যহাতির আক্রমণে মা-মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। এসময় ওই পরিবারের আরও দুইজন (বাবা ও ছেলে) আহত হয়েছে। শনিবার ভোর রাতের দিকে ক্যাম্পের গহীন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক মিজান তথ্যটি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন, পালংখালীর ১ নম্বর ওয়ার্ড বালুখালীর গহীন পাহাড়ি এলাকার রোহিঙ্গা ক্যাম্পে বাস করা মুহাম্মদ ছিদ্দিকের স্ত্রী তাসলিমা বেগম (৩৫), তার মেয়ে রুবিনা আকতার (১১), সাবেকুন নাহার সাবুকা (৯) ও ছেলে মুহাম্মদ হামিম (৫)।  

আহতরা হলেন, মুহাম্মদ ছিদ্দিক (৪৫) ও তার দু’বছর বয়সী ছেলে স্বপন। এই পরিবারটি সম্প্রতি আরাকান থেকে অন্যদের সঙ্গে বাংলাদেশে এসে বালুখালীর গহীন বনে বাসা করেছিলেন। আহত বাবা ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল বলেন, ‘খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হাতিরপালের আক্রমণ স্থলটি দুর্গম ও গহীন পাহাড়ি এলাকা।’

নিহতদের আশপাশে বসবাসকারী রোহিঙ্গারা জানায়, ভোর রাতের দিকে একটি বন্য হাতির পাল আক্রমণ করে। এসময় ছিদ্দিকরা ঘুমাচ্ছিলেন। হাতির পাল ঘরটি সুঁড় দিয়ে ভাঙা শুরু করলে তাদের ঘুম ভেঙে যায়। এসময় তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে এবং প্রতিহত করার চেষ্টা করলে হাতির পাল তাদের আক্রমণ করে। হাতির পায়ে নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা-দুই মেয়ে ও ছেলেসহ চারজন মারা যায়। বাবা ও ছেলে আহত হয়। বাকিরা ঘর থেকে বের হয়ে দিকবিক পালিয়ে যায়। বেলা ২টা পর্যন্ত মরদেহগুলো ঘটনাস্থলেই ছিল। স্থানীয়ভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়তে পারেন: ডিবি পুলিশের তিন এসআইয়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের তদন্ত শুরু

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের