কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে আহত: মূল আসামি কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ২১:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:২৬

নেত্রকোনা নেত্রকোনার কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে আহত করার মূল আসামি ইমনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে নেত্রকোনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ।  এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সঞ্জয় সরকার।

সঞ্জয় সরকার জানান, মামলাটি চাঞ্চল্যকর হওয়া বিজ্ঞ আদালতের বিচারক মো. আলমগীর হোসাইন আগামীকাল বৃহস্পতিবার মামলাটির রিমান্ড শুনানির দিন ধার্য্য করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জয় সরকার বলেন, ‘মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হয়। কিন্তু মামলাটি গুরুত্ব দিয়ে বিজ্ঞ আদালত শুনানির দিন আগামীকাল  ধার্য করেন।’

উল্লেখ্য যে, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে কেন্দুয়া উপজেলার শান্তিনগরে কলেজছাত্রী জান্নাতুল ফেরদৌসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে ইমন। পরে ইমনকে পুলিশ অভিযান চালিয়ে জেলার মোহনগঞ্জ স্টেশন থেকে  গ্রেফতার করে।

আরও পড়তে পারেন: কেন্দুয়ায় কলেজছাত্রীকে কুপিয়ে জখম

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের