রূপসায় নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর সন্ধান মেলেনি

খুলনা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ০১:৩৭আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ০১:৩৯

খুলনা ট্রলার থেকে পড়ে রূপসা নদীতে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়েরর (ঢাবি) শিক্ষার্থী খালিদ হাসানের (১৯) সন্ধান মেলেনি। শুক্রবার (২০ অক্টোবর) পর্যন্ত ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। বৈরি আবহাওয়ায় নদী উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা দুপুরের পর স্থগিত করা হয়। তবে খালিদের স্বজনরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ অব্যাহত রেখেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স খুলনা সদরের স্টেশন মাস্টার প্রণব কুমার বিশ্বাস জানান, নদীতে প্রবল স্রোতের কারণে ডুবুরি নামালেও মাটির কাছে যেতে পারছেন না। ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়া বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে।

রূপসা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পাশাপাশি নদীতে প্রচন্ড স্রোত থাকায় ডুবুরিদের পক্ষে উদ্ধার কাজ অব্যাহত রাখা সম্ভব হয়নি। ফলে আপাতত বন্ধ রাখা হয়েছে।’

কোস্টগার্ড পশ্চিম জোন রূপসা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মজিবুর রহমান বলেন, ‘নিখোঁজের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত আছে।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে খালিদ হাসান নিখোঁজ হন। খালিদ ঢাবির ফার্মেসী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি শরীয়তপুর জেলার জালাল উদ্দিনের ছেলে। তার ছোট ভাই জাহিদ হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের