পঞ্চগড়ে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ০৫:৫৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০৬:২৪

পঞ্চগড়ে মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ পঞ্চগড়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে  জেলা মহিলা আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি রেজিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ছাড়াও তাসলিমা চৌধুরী, শিরিন রুখসানা, শিখা চক্রবর্তী, মিনা মালেক, দিলরুবা জামান শেলী, সুলতানা রাজিয়া পান্না, শেখ আনার কলি পুতুল, ডা. সেলিনা আকতার, সৈয়দা রাজিয়া মোস্তফা, মেহের নিগার হোসেন তন্ময়, লাইজু জামান, রেবেকা সুলতানা, নাজমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে সঞ্চালক হিসেবে ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন।

সমাবেশ শেষে জেলা মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের নাম ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের