দুই মাসে নিবন্ধিত তিন লাখ ১৩ হাজার রোহিঙ্গা

আবদুল আজিজ, কক্সবাজার
২৮ অক্টোবর ২০১৭, ১৮:১১আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৮:১২

রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে (ফাইল ছবি)

রাখাইনে সহিংসতায় ঘটনায় গত দুই মাসে ছয় লাখেরও অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। এদের মধ্যে তিন লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত করা হয়েছে। কক্সবাজারের সাতটি কেন্দ্রে প্রতিদিন নিবন্ধিত হচ্ছে প্রায় ১২-১৩ হাজারের মতো রোহিঙ্গা। তালিকায় নাম লেখাতে নিবন্ধন কেন্দ্রগুলোতে নিয়মিতই ভিড় করছেন তারা।

পাসপোর্ট অধিদফতরের সহকারী প্রকৌশলী মাহামদুল হাসান বলেন, ‘আজ  (শনিবার) পর্যন্ত তিন লাখ ১৩ হাজার দুইশ’ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে খুব অল্প সময়ের মধ্যে সব রোহিঙ্গাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’ আগামী এক মাসের মধ্যে রোহিঙ্গাদের ডাটাবেজ তৈরির কাজ শেষ হবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের রেজিস্ট্রেশন কেন্দ্রগুলোর সূত্রে জানা যায়, শুরুর দিকে রেজিস্ট্রেশন কেন্দ্র ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকলেও এখন তা কাটিয়ে উঠেছে প্রশাসন। এছাড়া রোহিঙ্গারা ত্রাণের জন্য ছোটাছুটি করলেও বায়োমেট্রিক নিবন্ধনে অনীহা ছিল তাদের। তবে ত্রাণসহ বিভিন্ন সহযোগিতা পেতে নিবন্ধন কার্ডের গুরুত্ব বোঝানোর পর এখন নিবন্ধিত হতে হুমড়ি খেয়ে পড়েছে রোহিঙ্গারা। ক্যাম্পে ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের উদ্বুদ্ধ করার পর এই গতি এসেছে বলেও জানান তারা।

সংশ্লিষ্টরা মনে করেন, নতুনদের পাশাপাশি পুরাতনরাও বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আওতায় আসছে। ছবিযুক্ত এই কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের সঠিক পরিসংখ্যান, সাময়িক আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে এই ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মিয়ানমারের সামরিক জান্তার নির্যাতনের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের পোশাক-পরিচ্ছদ, ভাষা ও শারীরিক কাঠামোই বলে দেয় যে তারা মিয়ানমারের নাগরিক। কিন্তু  কারও কাছে তার কোনও দালিলিক প্রমাণ নেই। একইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন থেকে বিভিন্ন অজুহাতে বসবাস করছেন আরও প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। মিয়ানমারের বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর পরিচয় নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের উদ্যোগে সেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ চলছে। সাতটি স্থানে সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করে ছবিযুক্ত কার্ড সংগ্রহ করছেন রোহিঙ্গারা।

 

আরও পড়ুন:




রোহিঙ্গা বসতি গড়তে ১৬শ’ একর সামাজিক বনায়ন ধ্বংস

সেনাদের হাত থেকে বাঁচতে অল্প বয়সে রোহিঙ্গা মেয়েদের বিয়ে

‘কু‌ড়িগ্রাম কেন দা‌রি‌দ্রের শী‌র্ষে’ জান‌তে চে‌য়ে মানববন্ধন

 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম