খুলনার ৫৭ ধারার মামলার সেই বাদীর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ

খুলনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ১৭:৪৪আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২১:৩৬

সুব্রত ফৌজদার খুলনার ৫৭ ধারার মামলার সেই বাদী সুব্রত কুমার ফৌজদারের বিরুদ্ধে সরকারি দিঘির মাছ লুট ও সীমানা পিলার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এলাকাবাসী মঙ্গলবার (৩১ অক্টোবর) ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গুটুদিয়া মঠ মন্দির সংলগ্ন সরকারি একটি দিঘি রয়েছে। গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের উন্নয়নের জন্য গত দুই যুগেরও বেশি সময় ধরে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিল। এক পর্যায়ে জটিলতা সৃষ্টির কারণে প্রশাসন দিঘিটি ইজারা না দিয়ে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নেয়। এ সুযোগে সুব্রত ও তার সহযোগীরা ওই দিঘি থেকে বিভিন্ন প্রজাতির মাছ ধরতে থাকে। গত ২৮ অক্টোবর রাত ১১টার দিকে সুব্রত ও তার কয়েকজন সহযোগী জাল দিয়ে দিঘি থেকে ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ ধরে। এছাড়া তারা দিঘির পাশে থাকা সীমানা পিলার ভেঙে ফেলে।

গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আব্দুল মজিদ বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সরকারি দিঘিটি ইজারা নিয়ে মাছ চাষ করে অর্জিত আয় স্কুলের উন্নয়নে ব্যয় করা হতো। কিন্তু সুব্রত ফৌজদারের কারণে গত দুই বছর ধরে দিঘিটি স্কুলের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে।

উপজেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক জয়দেব কুমার মন্ডল জানান, এলাকাবাসী প্রতিবছরের ন্যায় এ বছরও শ্যামাপূজা উপলক্ষে সরকারি দিঘিতে ভেলাবাইচের আয়োজন করে। কিন্তু সুব্রত ফৌজাদার ইউএনও’র কাছে অভিযোগ করে। এতে ইউএনও দিঘি ব্যবহারের ওপর ১৪৪ ধারা জারি করেন। এরপর সুব্রত ওই দিঘির মাছ ও পাড়ের গাছপালার ফল-মূল নিজ প্রভাব খাটিয়ে ভোগ দখল করে চলছে।

সুব্রত কুমার ফৌজদার জানান, তিনি ওই দিঘি থেকে কোনও মাছ ধরেননি। এমনকি কোনও ধরনের মাছ ধরার সঙ্গে সম্পৃক্তও নন। তিনি বলেন, ‘ভাগবাটোয়ারা নিয়ে জটিলতার কারণে দিঘিটি লিজ দেওয়া বন্ধ রয়েছে। তবে মাছ ধরা বা অন্য কাজের বিষয়ে ওই দিঘির ওপর ১৪৪ ধারা জারি সম্পর্কে তার জানা নেই।’

গত ২৯ জুলাই খুলনার ডুমুরিয়ায় এফসিডিআই প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদফতর কিছু পরিবারের মধ্যে হাঁস, মুরগি ও ছাগল বিতরণ করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এরপর দৈনিক প্রবাহের ডুমুরিয়া প্রতিনিধি আবদুল লতিফ মোড়ল  ‘প্রতিমন্ত্রীর সকালে বিতরণ করা ছাগল রাতে মৃত্যু’ লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ডুমুরিয়া থানায় ৩১ জুলাই মামলা করেন যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদার। এরপর সোমবার (৩১ জুলাই) মধ্যরাতেই বাড়িতে গিয়ে ঘুম থেকে তুলে লতিফকে গ্রেফতার করা হয়। ১ আগস্ট এই মামলায় আবদুল লতিফকে কারাগারে পাঠানো হয়। মন্ত্রীসহ এই তিন জনেরই বাড়ি ডুমুরিয়ায়।

আরও পড়তে পারেন: 

মরা ছাগল খালে, সাংবাদিক ৫৭ ধারার জালে

আমার দেওয়া ছাগল মরে নাই: নারায়ণ চন্দ্র চন্দ

 

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম