বিএনপির মুখে এক কথা মনে আরেক কথা: সেতুমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো
০৪ নভেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ০৪ নভেম্বর ২০১৭, ২০:১০

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মওদুদ আহমদ বলেছেন বিএনপি নির্বাচনে যাবে— এটা কি তার মনের কথা নাকি বিএনপির মনের কথা। আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কাছে জানতে চাই, বিএনপি নির্বাচনে আসবে কিনা। কারণ বিএনপি মুখে এক কথা বলে, মনে আরেক কথা।’

শনিবার (০৪ নভেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপিকে যেকোনও পরিস্থিতিতে নির্বাচনে আসতেই হবে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব থাকবে না। তাদের পরিণতি মুসলিম লীগের মতো সংকুচিত হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের জনস্রোতের ভয় দেখাবেন না। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে জনগণের আস্থা রয়েছে। মওদুদ সাহেব জোয়ার দেখেছেন, ভাটা দেখেননি। ২০০৪ সালে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার পর থেকেই আপনাদের ভাটা শুরু হয়েছে।’

আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ যৌথ উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করে। সভায় সেতুমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার জন্য বিএনপিকেই দায়ী করে সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্ব মিডিয়ায় দেখানোর জন্য বিএনপি পরিকল্পিতভাবে ফেনীতে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। যদি তাই না হয়, তবে ওই দিন বিএনপির কোনও নেতা কেন আহত হলেন না। খালেদা জিয়া কেন আহত হলেন না। সাংবাদিকদের ওপর হামলা হলে নিউজটা বড় হবে, চাঞ্চল্যকর হবে, দেশে-বিদেশে সাড়া জাগাবে এ জন্য ওই দিন তারা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কেন সাংবাদিকদের ওপর হামলা করবে? সরকারি দল কেন যেচে পড়ে অশান্তি ডেকে আনবে। আমি জনগণের কাছে বিচার দিতে চাই। জনগণকে বলতে চাই এটি পূর্বপরিকল্পিত হামলা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সড়কপথে কক্সবাজার গিয়েছেন। তিনি চাইলে বিমানে যেতে পারতেন। তিনি সেটি করেননি, ঝামেলা পাকানোয় তার উদ্দেশ্য ছিল। তিনি ত্রাণ দিতে যাননি। ’ 

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মালেক ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রণির পরিচালানায় স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ,  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এর আগে মন্ত্রী আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আনোয়ারায় স্মরণসভা শেষে সেতুমন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণের জন্য  কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন।

২০১২ সালের এই দিনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আখতারুজ্জামান চৌধুরী বাবু মারা যান।

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের