শ্রীমঙ্গল সেক্টরের ৫৫ বিজিবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ০৫:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ০৫:২৭

শ্রীমঙ্গল সেক্টরের ৫৫ বিজিবির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সেক্টরের ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) দুপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টর অডিটরিয়ামে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির সরাইল অঞ্চলের ডেপুটি কমান্ডার ও ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার কর্নেল মো. জিল্লুল হক, পিবিজিএম, পিএসসি।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী।

লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী বলেন, ‘৫৫ বিজিবির প্রতিষ্ঠার পর থেকে হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলা এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাসহ মোট ১২২ দশমিক ৫ কিলোমিটার এলাকায় সীমান্ত রক্ষা, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালানকৃত মালামাল পাচার রোধ; অবৈধ অস্ত্র, নারী ও শিশু পাচার রোধে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে বিজিবি। এ ব্যাটালিয়ান ১৫টি বিওপি’র মাধ্যমে অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে ২০১৭ সালে ৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ২০৫ টাকার বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য আটক করতে সক্ষম হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি