প্রশ্নফাঁসের অভিযোগে প্রধান শিক্ষককে পুলিশে দিলেন ইউএনও

গাজীপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৭, ২২:০১আপডেট : ১৪ নভেম্বর ২০১৭, ২২:২১

গাজীপুর প্রশ্নফাঁসের অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার বীর উজলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে পুলিশে দেওয়া হয়েছে। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকছুদুল ইসলাম তাকে আটক করেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আমরাইদ কারিগরি স্কুল পরীক্ষাকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ মঙ্গলবার জেএসসি পরীক্ষার কৃষিশিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। আমরাইদ কারিগরি স্কুল কেন্দ্র সংলগ্ন রাস্তার পাশে প্রধান শিক্ষক নিজাম উদ্দিন শিক্ষার্থীদের নিয়ে মোবাইলের মাধ্যমে প্রশ্নপত্র নিয়ে কিছু একটা করছিলেন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে আটক করেন এবং পুলিশে দেন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকছুদুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সন্দেহ হলে বীর উজলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নিজাম উদ্দিনকে আটক করা হয়। এ ব্যাপারে যাচাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়তে পারেন: নকল ধরলেন জেলা প্রশাসক, শিক্ষকসহ পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের