পার্বত্য চট্টগ্রামে নতুন আঞ্চলিক দলের আত্মপ্রকাশ

খাগড়াছড়ি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ০৫:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০৫:৩৮

খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন সময়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) থেকে বহিষ্কৃত ও দলছুট নেতারা এ সংগঠনের উদ্যোক্তা। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নতুন সংগঠনের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা জানান, ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠার পর থেকে প্রসিত বিকাশ চাকমা সংগঠনটিতে একনায়কতন্ত্র চালাচ্ছেন। ফলে সংগঠনটি মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে নীতিহীন ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অপকর্মের প্রতিবাদ করলে অর্থদণ্ড ও মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। এসব অনিয়ম ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেই ইউপিডিএফ গণতান্ত্রিকের আত্মপ্রকাশ।

এসময় নতুন করে আত্মপ্রকাশ করা সংগঠনের সদস্য সচিব জলইয়া চাকমা তরু, সদস্য উজ্জ্বল কান্তি চাকমা, রিপন চাকমা ও মিটন চাকমা উপস্থিত ছিলেন।

ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলকে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর দালাল উল্লেখ করে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে ইউপিডিএফ মূল অংশ। বুধবার বেলা সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা সদরের স্বর্ণিভর এলাকায় প্রতিবাদ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশ শেষে স্বর্ণিভর থেকে চেঙ্গী স্কয়ার পর্যন্ত লাঠিমিছিল করা হয়।

ইউপিডিএফের কার্যক্রমকে ব্যাহত করার ‘নীলনকশা’ হিসেবে রাষ্ট্রীয় বাহিনীর ইন্ধনদাতাদের প্রতি ধিক্কার জানিয়ে এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি।

১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর এর বিরোধিতা করে ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আত্মপ্রকাশ ঘটে ইউপিডিএফের। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম