রসিক নির্বাচন: ঝন্টু-বাবলা-মোস্তফাসহ মেয়র পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রংপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:০১

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু (ছবি- প্রতিনিধি)

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল আজ বুধবার (২২ নভেম্বর)। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফাসহ মেয়র পদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার দুপুর সাড়ে ১২টায় সমর্থকদের সঙ্গে নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন সরফুদ্দিন আহামেদ ঝন্টু। এরপর বেলা পৌনে ২টার দিকে মনোয়নপত্র জমা দেন মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা। বিকাল সাড়ে ৪টার দিকে জেলা যুবদলের সভাপতি বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হক নাজু মনোনয়নপত্র জমা দেন। এছাড়া মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বাম দলগুলোর প্রার্থী বাসদ জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী কাওছার জামান বাবলা (ছবি- প্রতিনিধি)

এর আগে গত দুই দিনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের আপন ভাতিজা হোসেন মকবুল শাহারিয়ার আসিফ, স্বতন্ত্র প্রার্থী সুইটি আঞ্জুম, ন্যাপ ভাসানীর সেলিম মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ (বীর প্রতীক), মেহেদী হাসান রনি, সাকিল রায়হান এবং সাবেক পৌর মেয়র আব্দুর রউফ মানিক।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী নাজমুল হক নাজু (ছবি- প্রতিনিধি)

এদিকে, বুধবার সকালে রংপুর চেম্বার ভবনে রসিক নির্বাচন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিকের  (সুজন) রংপুর জেলা ও মহানগর কমিটি।  এতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন, ভোটের ফলাফল ঘোষণা নিয়ে স্বচ্ছতা বজায় রাখাসহ ছয় দফা সুপারিশ উপস্থাপন করা হয়। বক্তব্য রাখেন সুজনের সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সুজনের সাধারণ সম্পাদক আফতাব হোসেনসহ অনেকে।

 

/এমএ/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম