‘ফেনীকে অশান্ত করতে ঢাকায় বসে ষড়যন্ত্র করছেন দুই ব্যক্তি’

ফেনী প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ২০:৫২আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২০:৫৭

আওয়ামী লীগ আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফেনীতে রক্তপাত ঘটিয়ে অশান্ত করতে ঢাকায় বসে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জয়নাল হাজারী ও ইকবাল সোবহান চৌধুরী চক্রান্তে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

আব্দুর রহমান বলেন, ‘এক সময়ের সন্ত্রাসের জনপদ ফেনী এখন শান্তির জনপদ। এ শান্তি ও উন্নয়নের ধারাকে ব্যাহত করতে ওই দুই ব্যক্তির ইন্ধনে মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকায় সাংবাদিক সম্মেলন করেন মাদ্রক সম্রাট আরজু ও বিএনপি-জামায়াতের এজেন্ট ডাইল শাখাওয়াত।সাংবাদিক সম্মেলনে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তাদের বক্তব্য বিএনপি মহাসচিবের বক্তব্যেরই প্রতিচ্ছবি। এই ধরনের বক্তব্য মিথ্যা ও বানোয়াট।’

তিনি বলেন, ‘ফেনীর রাজনীতিকে অস্থিতিশীল করতে ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য জয়নাল হাজারী ও ইকবাল সোবাহান চৌধুরী যে কোনও ধরনের রক্তপাতের ঘটনা ঘটিয়ে জেলা আওয়ামী লীগের নেতাদের ওপর দোষ চাপাতে পারেন।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের