খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২

খুলনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৭, ২৩:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৭, ২৩:৪৪

নিহতদের স্বজনদের আহাজারি খুলনায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে যুবলীগ নেতাসহ দু’জন নিহত হয়েছেন। তারা হলেন, যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা (৩৩)ও মনিরামপুর থানার ঘুগরাইল এলাকার বাসিন্দা প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম (২৮)। নিহত সোহেল রানা কেশবপুরের ভেকসি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। মহানগরীর বাইপাস সড়কের আড়ংঘাটার আকমানের মোড়ে মঙ্গলবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় যশোরের কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন,পিএসআই আল আমিন ও কেশবপুরের রাসেল রানা (২৮) গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওসিকে রাতেই ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল হক জানান, মহানগরীর জিরো পয়েন্ট থেকে আপিল গেটগামী পাটবোঝাই একটি ট্রাকের সঙ্গে খুলনাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক রফিকুল ইসলাম নিহত ও ট্রাকের চালকসহ চারজন আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সোহেল রানা মারা যান।

আহতদের দেখতে রাত ১০টার দিকে হাসপাতালে যান স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান। এ সময় খুলনা মহানগরীর সহকারী পুলিশ সুপার সোনালী সেন, সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক, দৌলতপুর থানার ওসি মো. হুমায়ুন কবিরসহ গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও তার সঙ্গে ছিলেন।  

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম