হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার মানহানির মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৭:১৮

হবিগঞ্জ

মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে হবিগঞ্জের স্থানীয় এক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ৫ কোটি টাকার এ মানহানির মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু সাঈদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৩০ নভেম্বর স্থানীয় পত্রিকা ‘বিজয়ের প্রতিধ্বনি’তে প্রকাশিত একটি সংবাদে দাবি করা হয়, লুৎফুর রহমানের বাবা ১৯৭১ সালে শান্তি-কমিটির সদস্য ছিলেন। একই সংবাদে যুবলীগকে টিআর-কাবিখা লীগ বলে অভিহিত করা হয়। তাই ওই পত্রিকার সম্পাদক আনিছুজ্জামান রতনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন লুৎফুর রহমান।

তিনি আরও জানান, আদালত মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন এবং এ মামলার শুনানির জন্য আগামী বছরের ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের