রোহিঙ্গা ক্যাম্প থেকে ৭ টিউবওয়েল উধাও

বান্দরবান প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৭, ০০:০০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ০০:০২

বান্দরবান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নো-ম্যানস ল্যান্ডে সাপমারাঝিরি রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে রোহিঙ্গাদের খাওয়ার পানির চাহিদা মেটাতে স্থাপিত সাতটি টিউবওয়েল উধাও হয়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও ওই ক্যাম্পের রোহিঙ্গারা জানান, সদর ইউনিয়নের নো-ম্যানস ল্যান্ডের সাপমারাঝিরি রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পে আশ্রয় নেওয়া ৬শ’ রোহিঙ্গা পরিবারের খাওয়ার ও ব্যবহারের পানির চাহিদা মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে সাতটি টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েলগুলো সোম ও মঙ্গলবার ভোররাতের কোনও এক সময় দুস্কৃতকারীরা চুরি করে নিয়ে গেছে।

এখানকার রোহিঙ্গাদের কক্সবাজারের কুতুপালং আশ্রয় ক্যাম্পে সরিয়ে নেওয়ার খবরে একটি চক্র কৌশলে টিউবওয়েলগুলো খুলে চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, টিউবওয়েলগুলো চুরি হয়ে যাওয়ায় রোহিঙ্গাদের মধ্যে খাবার পানির সংকট দেখা দিয়েছে।

ইউপি মেম্বার হাসান আলী জানান, সাপমারাঝিরি নো-ম্যানস ল্যান্ডের আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গাদের জন্য স্থাপিত ৭টি টিউবওয়েল কোথায় উধাও হয়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ আশ্রয় ক্যাম্পের রোহিঙ্গাদের কক্সবাজার সরিয়ে নেওয়ার খবরে পরিকল্পিতভাবে এগুলো চুরি করে নিয়ে গেছে দুস্কৃতকারীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম সরওয়ার কামাল জানান, রোহিঙ্গা আশ্রয় ক্যাম্পের ৭টি টিউবওয়েলের উপরের অংশটি চুরি হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। এ অপরাধের সঙ্গে কারা জড়িত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম