বগুড়ায় আমন চাল সংগ্রহ শুরু

বগুড়া প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৭, ০৮:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ০৮:২৯

চাল (ফাইল ছবি)

বগুড়া সদর উপজেলায় আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার শহরের চকসুত্রাপুরের খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী।

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিনের সভাপতিত্বে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওমর ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আরেফিন জানান, এ বছর রোপা আমন মৌসুমে পুরো জেলায় সরকারিভাবে ৩২ হাজার ৩০৮ মেট্রিক চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের সংগ্রহ-মূল্য ধার্য হয়েছে ৩৯ টাকা। সদর উপজেলা খাদ্য গুদামে এক হাজার ৫০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম