বরিশালে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশাল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৭, ০৫:১৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ০৫:২৭

মাহমুদুর রহমান (ফাইল ছবি)

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে বরিশালে মানহানির মামলা হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক কাইয়ুম খান কায়সার। বাদীপক্ষের আইনজীবী মজিবর রহমান।

মজিবর রহমান ও কাইয়ুম খান কায়সার জানান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহীন উদ্দিন মাহমুদুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন। একইসঙ্গে বিচারক মামলার পরবর্তী তারিখ আগামী ২৯ জানুয়ারি নির্ধারণ করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনঃরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে মাহমুদুর রহমান বলেন, ‘বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়; শুধুই এক ভূখণ্ড। জনগণ থাকলেই কোনও ভূখণ্ড স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হয় না। বাংলাদেশ এখন ভারতের কলোনি, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছেন। তাই প্রেসক্লাবে শেখ মুজিবের ম্যুরাল থাকতে পারে না। বর্তমান সরকার অবৈধ সরকার, দিল্লির তাঁবেদার সরকার। একটি রাষ্ট্রে ৪টি স্তম্ভ থাকে। পার্লামেন্ট, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ ও গণমাধ্যম। এই চার স্তম্ভের কবর রচনা করেছে বর্তমান ফ্যাসিস্ট সরকার। বর্তমানে বাংলাদেশ নামের রাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই। এদেশকে আর যাই বলা যাক, রাষ্ট্র বলা যাবে না। জমি থাকতে পারে, জনগণও থাকতে পারে, কিন্তু এদেশের সার্বভৌমত্ব নেই।’এজাহারে আরও বলা হয়, মাহমুদুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে অপমানজনক উক্তি করেছেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি