ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলায় জেলায় কর্মশালা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৭, ১২:২১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৩:৪৪

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন (ফাইল ছবি) দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা বা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে জেলাগুলোতে এসব কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলাগুলো থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
কর্মশালায় বক্তব্য রাখছেন সুনামগঞ্জের সিভিল সার্জন সুনামগঞ্জ
বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জে হাছনগরস্থ ইপিআই ভবন মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মোজাম্মেল হক, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, জেলার ১১টি উপজেলার ২ হাজার ৩৪৭টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৩ লাখ ৪৪ হাজার ৫৯০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ধরমপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লার দুর্গম হাওর এলাকার বাদপড়া শিশুদের ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ২৪ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট চারদিন অনুসন্ধান করে ভিটামিন এ খাওয়ানো হবে।
পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সাংবাদিক অবহিতকরণ সভা পঞ্চগড়
পঞ্চগড়ের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে বুধবার সকালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
করে। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম, এমওসিএস ডা. প্রতিক বণিক, জেলা ইপিআই সুপারভাইজার মো. হাসিবুর রহমান লাবুসহ পঞ্চগড় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলার ১ হাজার একশ ৩০টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ১৫ হাজার ৮শ ৮টি শিশুকে ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৩২ হাজার ৯শ ৯২ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য প্রতি কেন্দ্রে ২ জন করে মোট ২ হাজার ২শ ৬০ জন সেচ্ছাসেবক কাজ করবেন।
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন কর্মশালায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন ঝিনাইদহ
ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে বুধবার সকাল ১১টায় স্থানীয় সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন কর্মশালা। এসময় ঝিনাইদহ সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, প্রেসক্লাব সভাপতি এম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ১৫০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৫শ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


আরও পড়ুন-
বিজিবি দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার
স্কুলছাত্র মাশুক হত্যা মামলা: মুশফিকুরের বাবাসহ ১৫ জনকে অব্যাহতি

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম