অচিরেই দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে: নসরুল হামিদ

কেরানীগঞ্জ প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ২২ ডিসেম্বর ২০১৭, ১৯:১৯

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নসরুল হামিদ

পায়রাবন্দরে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণ করা হচ্ছে, যেখান থেকে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগেই শতভাগ বিদ্যুতের আওতায় আসবে দেশ। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিদ্যুৎ উৎপাদনের কাজ করে যাচ্ছি।’

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আগানগরের গুলশান সিনেমা হলের সামনে আগানগর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়মী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘২০০১ সালে ক্ষমতায় থাকাবস্থায় বিএনপি-জামায়াত জোট সরকার ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের চিত্র পাল্টে দিয়েছেন। আর এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার সরকার ও মন্ত্রীদের সততার কারণে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাই আবার ক্ষমতাসীন হবেন। উন্নয়ন কাজের জন্য দেশের মানুষই তাকে নির্বাচিত করবেন।’

সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আসরারুল হাসান আশুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মো. রমজান মেম্বর ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ফারুক হোসেন মিঠু প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের