বোদা পৌরসভায় নির্বাচন উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

পঞ্চগড় প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ০৫:৪১আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০৬:২৩

পঞ্চগড় পঞ্চগড় জেলার বোদা পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বোদা মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমেদ, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহামুদ হাসান, বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম, বোদা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিজয় চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ৯ জন প্রিজাইডিং, ৩৭ জন সহকারী প্রিজাইডিং ও ৭৪ জন পোলিং অফিসার অংশ নেন।
আরও পড়ুন-
প্রার্থনা-উৎসবে শ্রীমঙ্গলে বড়দিন উদযাপন
মাগুরায় মুক্তিযুদ্ধের সংগঠক আছাদুজ্জামানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত
কিস্তি না দিতে পেরে গৃহবধূর আত্মহত্যা: মামলা হয়নি, তদন্তে তৎপর নয় পুলিশ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম