বরিশালে কর্মীসভায় যোগ দিতে বিএনপিকর্মীদের বাধা, আহত ৪

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৭, ১১:২৪আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১১:৩৪

বরিশাল বরিশাল জেলা উত্তর বিএনপির কর্মীসভায় যোগ দিতে যাওয়ার পথে বরিশালের গৌরনদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মী মারধরের শিকার হয়েছে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগৈলঝাড়াতেও একই ধরনের হামলায় আহত হয়েছেন আরও এক বিএনপিকর্মী। বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা এই হামলার জন্য দায়ী করেছেন ছাত্রলীগকে। তবে এ অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ বলছে, বিএনপির অন্তর্কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন গৌরনদী ও আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে গৌরনদী ও আগৈলঝাড়ায় বিক্ষিপ্তভাবে এসব হামলা করা হয়। এসময় বরিশালগামী বিভিন্ন যানবাহন তল্লাশি করে নেতাকর্মীদের মধ্যে ভীতি ছড়ানো হয় বলেও অভিযোগ বিএনপি নেতাদের।
গৌরনদীতে আহতদের মধ্যে বিএনপি নেতা শাহ্আলম ফকির ও তার সহোদর যুবদল নেতা আনিস ফকিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী পৌর বিএনপির সভাপতি মনির-উজ-জামান মনির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের সাংগঠনিক সভা ছিল। এতে যোগ দিতে যাওয়ার পথে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাতুল শরীফের নেতৃত্বে ছাত্রলীগের ক্যাডাররা লাঠিসোটা নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে হামলা চালায়। এসময় তারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্আলম ফকির ও তার সহোদর যুবদল নেতা আনিস ফকিরকে পিটিয়ে রক্তাক্ত করে।’
মনির-উজ-জামান জানান, এরপর ছাত্রলীগকর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে আশোকাঠি, কাছেমাবাদ, মাহিলাড়া, আল্লাহ’র মসজিদ ও ইল্লা বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে বরিশালগামী যাত্রীবাহী বাস তল্লাশি করে বিএনপির নেতাকর্মীদের সন্ধান করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রলীগ ক্যাডাররা আশোকাঠি এলাকায় বরিশালগামী একটি বাসে থাকা চাঁদশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহল চোকদারকে মারধর করে।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মনির-উজ-জামান বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতা স্তব্ধ করে দেওয়ার জন্য সরকারি দলের এটা নীল নকশা।’ হামলার ভয়ে গৌরনদী বিএনপির অনেক নেতাকর্মী বরিশালের কর্মী সভায় যোগ দিতে যেতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, বরিশাল উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান অভিযোগ করে বলেন, ‘আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মীরা একটি মাহেন্দ্র-আলফায় (টেম্পু) চড়ে বরিশালের দিকে যাওয়ার পথে একই উপজেলার সিহিপাশা এলাকায় আমাদের নেতাকর্মীদের ধাওয়া করে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এসময় তারা ছাত্রদলের কর্মী বাদলকে মারধর করে এবং যুবদলকর্মী দুলাল রাড়ির দোকান ভাঙচুর করে লুটপাট করে।’
গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরউল ইসলাম সান্টু ভূঁইয়া এ হামলায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গৌরনদীতে বিএনপির অন্তর্দলীয় কোন্দল পুরানো বিষয় এবং সবাই সেটা জানে। ওই কোন্দল থেকেই সংঘর্ষে তাদের নেতাকর্মীরা আহত হয়ে থাকতে পারে।’
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। এ ঘটনায় মামলা হলে পুলিশ ব্যবস্থা নেবে।’
আগৈলঝাড়া থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা হামলা, ভাঙচুর বা লুটপাটের কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন-
বঙ্গবন্ধু সেতুতে ১৫ গাড়ির সংঘর্ষ; আহত ২৫
১২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম