তীব্র শীতে শ্রীমঙ্গলে জীবনযাত্রা ব্যাহত

মৌলভীবাজার প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৪:১৭

শীতে বিপর্যস্ত জনজীবন শৈত্য প্রবাহের কারণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের প্রকোপ বেড়েছে। গত কয়েক দিন তেমন শীত অনুভূত না হলেও বুধবার থেকে কুয়াশা আর শীতের তীব্রতা বেড়েছে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

শ্রীমঙ্গল আবহাওয়া অধিদফতরের  সহকারী আবহাওয়াবিদ আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৃহস্পতিবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। শৈত্য প্রবাহ মাত্র শুরু হয়েছে। এখন শীতের তীব্রতা কিছুটা বাড়বে।

কলেজ ছাত্র  ফখরুল ইসলাম বলেন,  ‘বুধবার ঘন কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি। বৃহস্পতিবার অল্প সময়ের জন্য দেখা গেছে। শীত বাড়তে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়া বইছে। ঠাণ্ডায় লেখাপড়া করতে পারছি না।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে সর্দি, কাশি ও হাপানি জাতীয় রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে তুলনামূলক এখনও রোগী কম আছে।’

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শীত মোকাবিলায় আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল আসতেছে।

তিনি আরও বলেন, অন্যান্য উপজেলার চেয়ে শ্রীমঙ্গল চা বাগান এলাকায় শীত আর কুয়াশার কারণে কাজে কর্মে কিছুটা অচলবস্থা দেখা দিয়েছে। অন্যান্য বছরের মতো এ বছরও শীতার্তদের মাঝে এ সপ্তাহে কম্বল বিতরণ করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি