১১ দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের স্মারকলিপি

বাগেরহাট প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ০২:৩০আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ০২:৩৫

বাগেরহাট বাগেরহাটে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয়করণসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক ও কর্মচারীদের নয়টি সংগঠন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতিসহ মোট নয়টি সংগঠনের নেতারা এই স্মারকলিপি দেন।

শিক্ষক ও কর্মচারীদের দাবিগুলোর মধ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পাঁচ ভাগ বার্ষিক প্রবৃদ্ধি উৎসব, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অনুপাত প্রথা বিলুপ্ত করে সহকারী সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি প্রভৃতি উল্লেখযোগ্য।

নেতারা বলছেন, ‘শিক্ষা ক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে। তৃণমূল পর্যায়ে আমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবহেলিত শিক্ষক কর্মচারী রয়েছি তাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে। বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। তাহলেই বৈষম্য দূর হবে।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের