বাংলাদেশে ঢুকে ভ্যানচালককে পেটালো বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ২০:১৪আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:২২

সীমান্তে টহল জোরদার করে বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে এক ভ্যানচালককে পিটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাটারি সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর  বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় বালাটারি সীমান্তের ৯৩২ নং মেইন পিলারে কাছে একদল চোরাকারবারিদের ধাওয়া করে বাংলাদেশে প্রবেশ করেন ভারতের করলা ক্যাম্পের ৪ বিএসএফ সদস্য। পরে চোরাকারবারিদের নাগাল না পেয়ে তারা এক বাংলাদেশি ভ্যানচালককে বেধড়ক মারপিট করে ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় সীমান্তবাসী নারী-পুরুষরা ৪ বিএসএফ সদস্যকে ধাওয়া করেন এবং ভ্যানচালককে উদ্ধার করেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বালারহাট ক্যাম্পের ২০-৩০ জন সদস্য সীমান্তের চারিদিকে টহল জোরদার করেন এবং পরে বিএসএফের বাংলাদেশে প্রবেশ করে ভ্যানচালক পেটানোর ঘটনার প্রতিবাদ জানান। এ নিয়ে পরে বেলা ৩টার দিকে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে  কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়। এতে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম ও ভারতের পক্ষে নের্তৃত্ব দেন কোচবিহার জেলার দিনহাটা থানার অধীন ৩৮ বিএসএফ করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিনোদ কুমার বর্মন।

নুর-ই-আলম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ করলা ক্যাম্পের ইন্সপেক্টর বিনোদ কুমার বর্মন ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম