বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় শিশু নিহত

বগুড়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৮, ০২:৩৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০২:৩৮
image

বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাপায় লিমা আকতার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার দাদা-দাদিও। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছেন।

শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশনের অফিসার রতন হোসেন ও শেরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, শিশু লিমা আকতার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রশিদপুর গ্রামের আবদুল লতিফের মেয়ে। সে শীতের পিঠা খেতে শেরপুরে আত্মীয় বাড়িতে এসেছিল।

শনিবার সন্ধ্যার আগে লিমা তার দাদা শুকুর আলী (৬৫) ও দাদি মদিনা বেগমের (৫৫) সাথে পিঠা নিয়ে কৃষ্ণপুর যমুনাপাড়ায় আত্মীয় জিন্নাহর বাড়িতে যাচ্ছিল। তারা কৃষ্ণপুর এলাকায় মহাসড়ক পার হবার চেষ্টা করছিল। এ সময় বগুড়াগামী একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০৭৩৪) চাপা দিলে ঘটনাস্থলেই লিমার মৃত্যু হয়। আহত দাদা ও দাদিকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করতে পারেনি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম