১০৫ কেজি ইমিটেশনের গহনা উদ্ধার

হিলি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৮, ০৩:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ০৩:২০

হিলি সীমান্ত (ফাইল ফটো) দিনাজপুরের হিলি সীমান্তের রায়ভাগ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় কানের দুল, গলার চেইনসহ ১০৫ কেজি ভারতীয় ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব গহনা উদ্ধার করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুবেদার আব্দুল মান্নান জানান, ভারত থেকে ইমিটেশনের গহনার একটি চালান দেশে পাচার করে আনা হচ্ছে; গোয়েন্দা সূত্রে এমন খবর পেয়ে হাবিলদার হাশেমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল হিলি সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যাক্ত অবস্থায় ওই স্থান হতে বস্তা দুইটি উদ্ধার করা হয়। বস্তাগুলোর ভেতর থেকে পায়েল, কানের দুল, গলার চেইনসহ ১০৫ কেজি ভারতীয় ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। পরে সিজার লিস্টের মাধ্যমে এগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। এসব গহনার বিজিবি নির্ধারিত সিজার মূল্য পাঁচ লাখ ২৫ হাজার টাকা।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক