কাপড় বিক্রেতার মস্তকবিহীন লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬

মৌলভীবাজার মৌলভীবাজার শহরের বেড়িরচর এলাকা থেকে সেলিনা বেগম (৫০) নামের একজন ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে বেড়িরচর এলাকার লন্ডন প্রবাসী রেহানা বেগমের বাড়ির পেছন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক তাপস চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।’

মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র মো. ফয়সল আহমদ  জানান, ‘সকালে লন্ডন প্রবাসী রেহানা বেগমের বাড়ির পেছনে স্থানীয়রা মাথাবিহীন এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে আমাকে ফোনে জানায়। পরে আমি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

সেলিনা বেগমের নাতনি নাজমিন জানায়, নানি সেলিনা বেগম মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে ফেরি করে কাপড় বিক্রি করে আসছিলেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পাওনা টাকা তোলার জন্য খাতা নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সেলিনা বেগম রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের মৃত খালিক মিয়ার স্ত্রী। নিহত সেলিনা দীর্ঘদিন শহরের দরগাহ মহল্লা এলাকায় বসবাস করছেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান