১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল

খুলনা প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫১আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:৫১

 

১১ দফা দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের লাঠি মিছিল বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে খুলনায় লাঠি মিছিল করেছে ৬ পাটকলের  শ্রমিকরা। রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় খালিশপুর, আটরা ও যশোর অঞ্চলের পাটকল শ্রমিকরা নিজ নিজ মিল গেটে সমবেত হয় এবং সেখান থেকে লাঠি মিছিল বের করে। নগর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও নিজ নিজ মিল গেটে গিয়ে বিক্ষোভ করেন তারা।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ‘পাটকল সিবিএ, নন-সিবিএ পরিষদ’-এর কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কওছার আলী, গাজী মাসুম, জাকির হোসেন, আব্দুর রশিদ, আবু হানিফ, খলিলুর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতারা।   

পরিষদের কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, ‘শ্রমিকরা ২৪ জানুয়ারি ভুখা মিছিল, ২৫ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে বৈঠক, ২৬ জানুয়ারি দুপুর ৩টায় জনসভা, ২৮ জানুয়ারি থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল, ৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টা রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচি পালন করবেন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি ঢাকায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।’

উল্লেখ্য, বকেয়া মজুরির দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, ষ্টার, ইর্ষ্টাণ, আলীম ও জেজেআই এবং ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুট মিলের উৎপাদন বন্ধ হয়। এরপর থেকে শ্রমিকরা আর কাজে যোগ দেননি। এর প্রতিবাদে প্রথমে একবার প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এখন টানা ২২ দিনের মতো দ্বিতীয় দফায় ডাকা কর্মসূচি পালন করছেন তারা। তবে আংশিক মজুরি পাওয়ায় ১৮ জানুয়ারি থেকে দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন। অন্য ৬টি পাটকলের শ্রমিকরা কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম