১৫ লাখ স্কুলশিক্ষার্থী ব্যাংকে জমিয়েছে ১৫’শ কোটি টাকা : ডেপুটি গভর্নর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৮, ০৫:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১১:১২

নারায়ণগঞ্জে স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর।

স্কুল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের প্রায় ১৫ লাখ স্কুলশিক্ষার্থী ১৫শ কোটি টাকার বেশি সঞ্চয় করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর। শনিবার (২৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জে অগ্রণী ব্যাংকের আয়োজনে জেলায় স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সঞ্চয়ের কোনও বিকল্প নেই। বাংলাদেশে স্কুল ব্যাংকিং চালু করার পর প্রকল্পটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন দেশ এ ব্যবস্থার অনুকরণ করছে। নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ডেপুটি গভর্নর বলেন, একজন নাগরিককে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে স্কুলজীবন থেকেই সঞ্চয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক দেশের প্রতিটি ব্যাংককে স্কুল ব্যাংকিং চালুর নির্দেশনা দিয়েছে।
এস কে সুর বলেন, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে ব্যাংক ব্যবস্থাপনাকে আরো গতিশীল করতে হবে। গ্রাহকদের মধ্যে সেবা প্রদানের মাধ্যমে ব্যাংক কর্মকর্তাদের আস্থা অর্জন করতে হবে। সততা এবং নিষ্ঠা দিয়ে প্রমাণ করতে হবে যে, নাগরিকদের আমানত সঠিকভাবে সংরক্ষণ করা হয়।
অগ্রণী ব্যাংকের মহাব্যস্থাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিল। অনুষ্ঠানে বক্তব্য দেন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম ও এনডিসি জ্যোতি বিকাশ চাকমা। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের