নোয়াখালীতে নিখোঁজের ১৫ দিন পর ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৫৮
image

নোয়াখালী নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে নিখোঁজের ১৫দিন পর মো. সামির (২ বছর ৬ মাস) নামের এক শিশুর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঘাসেরখিল গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সামির জেলার চাটখিল উপজেলার বাহার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ বছর আগে সামিরের মা মারা যায়। এরপর তার বাবা প্রবাসী বাহার উদ্দিন আর একটি বিয়ে করেন এবং বিদেশ চলে যান। বাহার উদ্দিন বিদেশ যাওয়ার পর থেকে সামির ও তার বড় বোন তাদের নানার বাড়ি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ঘাসেরখিল গ্রামের সৈয়দ ব্যাপারীর বাড়িতে মামাদের সাথে থাকত।

গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার হঠাৎ মামার বাড়ি থেকে নিখোঁজ হয় সামির। এরপর বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুজি করেও কোনও সন্ধান না পেয়ে তার মামা দেলোয়ার হোসেন রনি ২০ জানুয়ারি শনিবার সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মামা দেলোয়ার হোসেন রনি তার বাড়ীর পিছনের একটি ডোবায় সামিরের মৃতেদহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমদাদ জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের