রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটুকে আটক করেছে পুলিশ। রবিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জেলা কারাগারের সামন থেকে তাকে আটক করা হয়। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
চৌধুরী আহসানুল করিম শহরের কাজীকান্দা এলাকার আজাহার চৌধুরীর ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির সহ-সভাপতি আফছার আলী সরদারকে আটক করে পুলিশ। শনিবার ১৫১ ধারায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে রবিবার আফছার আলী সরদার আদালত থেকে জামিন পান। বিকালে দলীয় নেতাকর্মীরা আফছার আলী সরদারকে আনতে জেলা কারাগারের সামনে যান। সেখান থেকেই পুলিশ হিটুকে আটক করে।
ওসি তারিক কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পৌর বিএনপির সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে। নাশকতা ও অরাজকতা তৈরির আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।’
আরও পড়ুন-
শ্রীপুরে প্রকাশ্যে স্ত্রী নির্যাতনকারী গ্রেফতার
বেত্রাঘাতের লজ্জায় স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে মেয়েটি








