বাড়িতে ঢুকে শিক্ষিকাকে নির্যাতন: জাপা নেতা কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:২৬

আব্দুল মজিদ খন্দকার নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জ এলাকায় বাড়িতে গিয়ে পড়াতে রাজি না হওয়ায় স্কুল শিক্ষিকাকে বাড়ির ভেতরে ঢুকে মারধরের অভিযোগে গ্রেফতার জাপা নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়। তবে তার স্ত্রী রোকেয়া খন্দকারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আব্দুল মজিদ খন্দকার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব।

গত রবিবার রাতে নগরীর হাজীগঞ্জ এলাকায় স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীন শানুর বাড়িতে গিয়ে নিজের নাতিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর প্রস্তাব দেন মজিদ খন্দকারের স্ত্রী রোকেয়া খন্দকার। কিন্তু অসুস্থ হওয়ায় বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানো সম্ভব নয় বলে জানালে শিক্ষিকার সাথে তার বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে রোকেয়া খন্দকার তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে রাত ১০টার দিকে মজিদ খন্দকার ও তার স্ত্রী রোকেয়া খন্দকার স্কুল শিক্ষিকা শাহীনুরের বাড়িতে গিয়ে তাকে মারধর এবং জুতাপেটা করেন। শাহীনুর নগরীর হাজীগঞ্জ এলাকার প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা। এ ঘটনায় গত সোমবার দুপুরে নির্যাতনের শিকার স্কুল শিক্ষিকার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্কুল শিক্ষিকাকে নির্যাতনের মামলায় মজিদ খন্দকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী রোকেয়া বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম