গাইবান্ধায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

গাইবান্ধা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৩

গাইবান্ধায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জেলার স্বাধীনতা প্রাঙ্গণ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি।

তিন দিনব্যাপী মেলায় স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ৭৮টি স্টল দেওয়া হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

গাইবান্ধায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য রর‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি স্বাধীনতা প্রাঙ্গণ চত্বরে এসে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ডিজিটাল বাংলাদেশ প্রেক্ষিত গাইবান্ধা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের শুরুতে প্রধান অতিথি হিসেবে হুইপ মাহবুব আরা বেগম গিনিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। পরে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম