বেনাপোল বন্দরে নতুন ৯টি গেট চালু, পণ্য খালাসে দ্রুত গতি

বেনাপোল প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৩৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫০

বেনাপোল-পেট্রাপোল গেট

দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের পণ্য পরিবহন ও সংগঠন ব্যবস্থায় গতি আনতে নতুন গেট চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এ বন্দরে চালু করা নতুন সিজিসি ৯টি গেট (বাইপাস সড়ক) দিয়ে মাত্র ১২ ঘণ্টায় ৬৫৬ ট্রাক আমদানি পণ্য খালাস হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, বেনাপোল কাস্টমস ও বন্দরে নতুনভাবে সংস্কার শুরু হয়েছে। বাণিজ্যবান্ধব এ পদক্ষেপ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। কাস্টমসের তত্ত্বাবধানে বন্দর থেকে বাইপাস সড়ক দিয়ে প্রথমবারের মতো পণ্যবাহী ট্রাক চলতে শুরু করেছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় চালবোঝাই প্রথম ট্রাকটি সিজিসি-৯ গেট অতিক্রম করে। ফলে কাস্টমস ও বন্দর এলাকায় যানজট কমতে শুরু করেছে। ছোট আঁচড়ার মোড়ের নতুন গেট পার হয়ে বাইপাস দিয়ে গাড়িগুলো সোজা মহাসড়কে চলে যাচ্ছে। নতুন চালু হওয়া গেট দিয়ে ১২ ঘণ্টায় ৬৫৬ ট্রাক খালাস হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, সুবিধা পেয়েও কেউ অনিয়ম করলে সেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করে আইনি কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, ‘আমরা বেনাপোলে ব্যবসা-বাণিজ্যের জন্য সর্বোচ্চ সুবিধা ও নিরাপদ পরিবেশ সৃষ্টির চেষ্টা করছি। ইতোপূর্বে কাস্টমস শুল্কায়ন গ্রুপে ফোল্ডার সিস্টেম চালু করে বেশিরভাগ আমদানিকারককে ফাস্ট ট্র্যাক সুবিধা দেওয়া হচ্ছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম