লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৭

আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ।  

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতরা হলো- মো. সুমন (২৭), মো. রুবেল হোসেন (২৪), মো. আনোয়ার হোসেন প্রকাশ মাসুম (৩৫), মো. রিপন (২৫), মো. সায়েদ (২৫), মো. মোস্তফা প্রকাশ রিপন (২২), মো. শাওন চৌধুরী হৃদয় (২২) ও মো. সবুজ (২৫)। গ্রেফতারকৃতরা সবাই নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন জানান, চরশাহী ইউনিয়ন পূর্ব সৈয়দপুর এলাকার টক্কারপোল নামকস্থানে একদল ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার রাত্রিকালীন টহল পুলিশ ওই ডাকাত সদস্যদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকআপ ভ্যান থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছু ধাওয়া করে ৮ সদস্যকে আটক করে। পরে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং তাতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম, চরজব্বর, কবিরহাট, বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ অন্তত ১০টি মামলা রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ