রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক ৩৯ বিদেশি নাগরিক মুক্ত

কক্সবাজার প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৭:২৩আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৭:২৩

কক্সবাজারের উখিয়ায় বিনা অনুমতিতে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের অভিযোগে আটক ৩৯ বিদেশি নাগরিককে ছেড়ে দিয়েছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, অঙ্গীকারনামা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্প (ফাইল ছবি) ওসি জানান, রবিবার বিকাল ৪টার দিকে বিদেশি নাগরিকদের ছেড়ে দেওয়া হয়। তারা যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, তুরস্ক, মালয়েশিয়া, হল্যান্ড ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের নাগরিক। ট্যুরিস্ট ভিসায় এসব বিদেশি নাগরিক বাংলাদেশে অবস্থান করছিলেন। তারা রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন এনজিও সংস্থায় কর্মরত।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৯ বিদেশি নাগরিক আটক

তিনি বলেন, ‘বিদেশি নাগরিকরা ট্যুরিস্ট ভিসায় এলেও কোনও ওয়ার্ক পারমিট ছিল না। বিনা অনুমতিতে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কর্মরত সংস্থাগুলোর স্ব স্ব প্রতিনিধিদের জিম্মায় এ অঙ্গীকারনামা নেওয়া হয়।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের