লক্ষ্মীপুরে সাব-রেজিস্ট্রি অফিসে দুই সাংবাদিকের ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ০১:০২আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০১:০৩

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের সাব-রেজিস্ট্রি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন এসএটিভির জেলা প্রতিনিধি মো. সহিদুল ইসলাম ও স্থানীয় দৈনিক কালের প্রবাহের নির্বাহী সম্পাদক কাজী মাকসুদ। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় তাদের ক্যামেরা ভাঙচুর ছাড়াও সঙ্গে থাকা টাকা কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রি অফিসে এই ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকেরা জানান, ভূমি নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়, দলিল গ্রহীতাদের হয়রানিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে লক্ষ্মীপুর সাব-রেজিস্ট্রি অফিসে যান তারা। সে সময় অফিস সহকারী কামরুলের নেতৃত্বে দলিল লেখক বাবুল ও দালাল ফারুকসহ ১৫/২০ জন তাদের ওপর হামলা চালায়।

এসময় তাদের ক্যামেরা ভাঙচুর ছাড়াও সঙ্গে থাকা টাকা হামলাকারীরা কেড়ে নেয় বলে দাবি হামলার শিকার সাংবাদিকদের। ঘটনার সময় সাব-রেজিস্ট্রি কর্মকর্তা উপস্থিত ছিলেন বলেও জানান তারা। সাংবাদিকদের অভিযোগ, ওই কর্মকর্তা সাংবাদিকদের রক্ষার পরিবর্তে হামলাকারীদের উসকে দেন। হামলার খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে।

পরে দলিল লেখক সমিতির সভাপতিসহ অন্যরা এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে সুরাহার চেষ্টা চালান। তবে বিক্ষুব্ধ সাংবাদিকরা প্রতিকারের দাবিতে অটল থাকায় সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের জানানোসহ স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে