বগুড়ার শেরপুরে জেএমবির ১০ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল

বগুড়া প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ০২:৫৩আপডেট : ১৬ মার্চ ২০১৮, ০৩:১৯

বগুড়ার শেরপুরে জেএমবির ১০ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল বগুড়ার শেরপুরের জুয়ান কুঠির ভিটা গ্রামে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই জঙ্গি নিহত এবং বিস্ফোরক উপাদান আইনের মামলায় জেএমবির নারী সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই এবাদ আলী মোল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু রায়হানের আদালতে দুটি চার্জশিট দাখিল করেন। এছাড়া আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় চার্জশিট দাখিলের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে।

দুটি চার্জশিটে উল্লেখিত আসামিরা হলো, নওগাঁর মান্দা উপজেলার পারাইল হাজীপাড়ার মৃত লোকমান প্রামানিকের ছেলে মিজানুর রহমান ওরফে দেলোয়ার মিস্ত্রি, বগুড়ার শেরপুর উপজেলার জুয়ানকুঠির গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মাহবুবুর রহমান ওরফে মাহবুব আলম মধু ও হেদায়েত হোসেন সংগ্রামের স্ত্রী সুমাইয়া আকতার পলি, বগুড়ার শিবগঞ্জের মৃত মকছেদ আলীর ছেলে দিলবর হোসেন বাদশা, দুপচাঁচিয়ার সর্জনকুড়ি গ্রামের আজাহার আলীর ছেলে মোহায়মিনুল ইসলাম শিহাব ওরফে কাওসার, শিবগঞ্জের পারদিলালপুরের সিরাজুল ইসলামের ছেলে আবদুল করিম ওরফে হারিজ, গাইবান্ধার সাঘাটার রাঘবপুর বুদমারিঘাটের মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধী ওরফে সুবাস ওরফে টাইগার ওরফে আদিল ও শান্ত ওরফে জাহিদ, গাবতলীর গোরদহ সরকারপাড়ার জোব্বার আলী সরকারের ছেলে খাদেমুল ইসলাম ওরফে বাদশা, গোরদহ দক্ষিণপাড়ার মোখলেসার রহমান প্রামানিকের ছেলে আজাদ প্রামানিক এবং শাজাহানপুরের ক্ষুদ্র কুষ্টিয়ার আলী মোল্লার ছেলে রাজিবুল ইসলাম ওরফে বাঁধন ওরফে বাদল।

এজাহার সূত্র জানায়, ১ বৈশাখ বা যেকোনও অনুষ্ঠানে নাশকতা সৃষ্টির লক্ষ্যে আসামিরা বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জুয়ার কুঠির ভিটা গ্রামে মাহবুবুর রহমানের বাড়ি ভাড়া নেয়। গত ২০১৬ সালের ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে জঙ্গিরা বোমা তৈরি করছিল। হঠাৎ বোমা বিস্ফোরণে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখা প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে রাইসুল ইসলাম খান ওরফে নোমান ওরফে রাসেল ওরফে ফারদিন (২৬) এবং জেএমবি সদস্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সিরাজগঞ্জ সদরের জামুয়া গ্রামের মওলানা আবু বক্কর সিদ্দিকের ছেলে তরিকুল ইসলাম জুয়েল (৩০) মারা যায়। পরদিন ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ দল ওই বাড়ির তিনটি ঘরে তল্লাশি করে ২০টি তাজা গ্রেনেড, ৪টি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি এবং ৩ শতাধিক গ্রেনেড তৈরির সরঞ্জাম ও কাঁচামাল উদ্ধার করে। একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল পাওয়া যায়। পরে গ্রেনেডগুলো পাশের একটি মাঠে বিস্ফোরণ ঘটানো হয়।

এ ব্যাপারে শেরপুর থানার তৎকালীন এসআই বুলবুল ইসলাম নিহত দুই জঙ্গিসহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতার মামলা করেন। এজাহারে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ ৩৯ জনকে গ্রেফতার করে।

তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই এবাদ আলী মোল্লা জানান, তদন্ত শেষে ১০ আসামির বিরুদ্ধে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩০২ ধারায় এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে ৩, ৪ ও ৬ ধারায় পৃথক দুটি চার্জশিট দাখিল করা হয়েছে। তবে বর্তমানে কয়জন আসামি জেলে ও কয় জন জামিনে আছে সে সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

 

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের