‘জিনে মেরে ফেলেছে, গোসল-জানাজা হয়ে গেছে, দাফন করে দিন’

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ০২:৩৩আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:০৭
image

ভন্ড কবিরাজ মাহবুবুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ভণ্ড কবিরাজ মাহবুবুর রহমান ও তার খাদেমের বিরুদ্ধে তিন বছরের শিশু শেখ ফরিদকে কবিরাজি চিকিৎসার নামে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মার্চ) এই ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত কবিরাজ মাহবুবুর রহমানের বাড়ি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কুচাইতলী, আর খাদেমের বাড়ি নগরীর মোগোলটুলি এলাকায়।

শিশু শেখ ফরিদ কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি (ঝুমুর সংলগ্ন) সিন্দুরিয়া পাড়া গ্রামের প্রবাসী জামাল হোসেনের একমাত্র সন্তান।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছরের ছোট্ট শিশু শেখ ফরিদ বেশি দুষ্টুমি করার কারণে শুক্রবার সকালে ওই কবিরাজের কাছে নিয়ে যান তার মা। কবিরাজের দেওয়া শর্ত অনুযায়ী দুষ্টুমি কমাতে ফরিদকে তিন দিনের জন্য কবিরাজের কাছে রেখে আসেন তার মা। ওইদিন রাতে মোবাইল ফোনে  কবিরাজের কাছে ছেলের খবর নেন তিনি। কবিরাজ জানায়, ‘ছেলে ফরিদ ভালো আছে। চিকিৎসা চলছে। রবিবারে এসে নিয়ে যাবেন। একেবারে ভদ্র ও শান্ত হয়ে সব ঠিক হয়ে যাবে।’

এরপর শনিবার (৩১ মার্চ) দুপুরে সাদা কাফনে মোড়ানো শিশু ফরিদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়িতে পাঠায় কবিরাজ মাহবুবুর রহমান। মোবাইল ফোনে সে ফরিদের মাকে জানায় ‘জিনে মেরে ফেলেছে সকালে, গোসল  ও জানাজা হয়ে গেছে, দাফন করে দিন।’ অ্যাম্বুলেন্সের সঙ্গে আসে কবিরাজের এক খাদেম।

এ ঘটনার পর ওই এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।  ফরিদের মামাতো ভাই জাহিদ হোসেন এবং নিকটাত্মীয় মোবারক মিয়া বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ কবিরাজ মাহবুবুর রহমানের খাদেম ও অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে আটক করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, একটি শিশুর মরদেহ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লিখিত কোনও অভিযোগ পাইনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য কবিরাজের দুই সহযোগীকে আটক করা হয়েছে।

/এমএইচ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের