মাগুরার মাধবপুরে শিলাবৃষ্টিতে শতাধিক পাখির মৃত্যু

মাগুরা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৮, ১২:৪০আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৪:৩২

মাধবপুরে শিলাবৃষ্টিতে মৃত পাখি

প্রচণ্ড শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে মাগুরা সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঘরবাড়ি ও ফসলের ক্ষতির পাশাপাশি শিলার আঘাতে মারা গেছে শতাধিক পাখি। এ ঘটনায় শোকাহত হয়ে পড়েছে মাধবপুর গ্রাম।

স্থানীয়রা জানান, মাগুরা সদর উপজেলার মাধবপুর গ্রামে খোকন সর্দারের তিন একর জমিতে গড়ে তোলা নার্সারির মেহগনি বাগানই অভয়ারণ্য হয়ে উঠেছিল পাখিদের জন্য। রাত কাটানোর জন্য এই নির্জন এলাকাটি  বেছে নিয়েছিল এ অঞ্চলের পাখিগুলো। সারা দিন খাদ্য সংগ্রহ শেষে সন্ধ্যা নামতেই  হাজারো পাখি ভিড় জমাতো এই বাগানে। শুক্রবারের কালবৈশাখী ঝড় ও শিলার আঘাতে এই বাগানে শতাধিক পাখির  মৃত্যু হয়েছে।

নার্সারি মালিক খোকন সর্দার বলেন, ‘এলাকাবাসী নিজেদের আনন্দ উৎসব এই পাখিদের সঙ্গে ভাগাভাগি করে নেয়। কিন্তু শুক্রবার বিকালে প্রচণ্ড শিলাবৃষ্টির পর সন্ধ্যায় পাখিদের সেই কিচিরমিচির শব্দে মুখরিত মেহগনি বাগানে নীরবতা নেমে আসে। শিলার আঘাতে শতাধিক পাখিদের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন গ্রামবাসী।

এ ব্যাপারে মাগুরার জেলা প্রশাসক আতিকুর রহমান বলেন, ‘প্রাকৃতিক কারণে সৃষ্ট ক্ষতির হাত থেকে পাখিদের রক্ষা করা হয়তো সম্ভব নয়। তবে নার্সারির মালিক চাইলে অচিরেই বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওই বাগান পাখিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলা হবে।’

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের