এইচএসসি’র হল পরিদর্শনকালে দুই শিক্ষক বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ০৫:৫২আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ০৭:১১

মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়ায় এইচএসসি পরীক্ষার হল পরিদর্শনকালে দুই শিক্ষককে কেন্দ্র থেকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি। একইসঙ্গে সরকারি আদেশ অমান্যের দায়ে তাদের কাছ থেকে জরিমানাও আদায় করা হয়েছে।

ওই দুই শিক্ষক হচ্ছেন এম এ গণী আদর্শ কলেজের প্রভাষক মোহাম্মদ ইসলাম উদ্দিন এবং জূড়ীর শাহ খাকি আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ।

পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। ওই সময়ে এই দুই শিক্ষক পরীক্ষার হলে দায়িত্বরত অবস্থায় তাদের কাছে মোবাইল  ফোন পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে এক হাজার টাকা করে  জরিমানা আদায় করা হয়।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মো. গোলাম রাব্বি বলেন,  দুই শিক্ষককে বহিষ্কার ও তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম