মুকসুদপুরে দুবাই প্রবাসীর স্ত্রী ও শিশু নিখোঁজের ৪ মাস পর ঢাকা থেকে উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ১১:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৪:০৪

মুকসুদপুরে দুবাই প্রবাসীর স্ত্রী ও শিশু নিখোঁজের ৪ মাস পর ঢাকা থেকে উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে দুবাই প্রবাসীর নিখোঁজ স্ত্রী ও শিশু সন্তানকে ৪ মাস পর ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের উদ্ধার করে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষনা করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে স্ত্রী ও তার সন্তানকে স্বামীর জিম্মায় বুঝে দিয়েছে পুলিশ।

মুকসুদপুর থানার পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, গত বছরের ৩ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে মুকসুদপুর থেকে ফরিদপুর যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। এব্যাপারে মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরি করা হয়। পরিবারের লোকজন মনে করেছিলেন, ওই প্রবাসীর স্ত্রী-সন্তানকে অপহরণ করা হয়েছে। কিন্তু প্রবাসীর স্ত্রী শিউলি সুলতানা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, পারিবারিক কলহের কারণে তিনি নিজেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আত্মগোপন করে ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই শাহ জামাল জানান, পারিবারিক কারণেই এতদিন ওই নারী আত্মগোপনে ছিলেন। কিন্তু পুলিশের নানা তৎপরতায় ভয় পেয়ে তিনি পুলিশের কাছে এসে ধরা দেন।

উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের দুবাই প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী শিউলি সুলতানা (৩৪) তার দুই বছরের শিশু পুত্র আরাফাদ মোল্যাকে ডাক্তার দেখানোর জন্য মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়ে গত বছরের ৩ ডিসেম্বর নিখোঁজ হয়ে যান। তারা আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনদের বাড়িতে তাদের খোঁজ করা হয়। সেখানেও তাদের কোন খোঁজ পাওয়া পায়নি।

এ সংক্রান্ত খবর: দুবাই প্রবাসীর স্ত্রী ও শিশু চার দিন ধরে নিখোঁজ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের