কুমিল্লায় জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

কুমিল্লা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ২১:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ২১:২৫

কুমিল্লা কুমিল্লা জেলা প্রশাসকের (ডিসি) মোবাইল নম্বর ক্লোন করে এক সহকারী ভূমি কর্মকতার (তহশিলদার) কাছ থেকে একটি প্রতারক চক্র ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় সোমবার (৯ এপ্রিল) কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। প্রতারণার সঙ্গে জড়িত কাউকে এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেষণে থাকা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকতা (তহশিলদার) মো. আবুল কালামকে রবিবার (৮ এপ্রিল) বিকালে উপজেলা ভূমি কর্মকর্তার পরিচয় দিয়ে সরকারি নম্বর থেকে একজন ফোন দেন। তিনি বলেন, আপনার সঙ্গে জেলা প্রশাসক কথা বলবেন।
এর কিছুক্ষণ পরই জেলা প্রশাসকের সরকারি মোবাইল নম্বর থেকে ওই ভূমি কর্মকতার ব্যক্তিগত মোবাইল ফোনে কল আসে। ফোনে তাকে বলা হয়, আপনার ফাইলপত্রের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) যেভাবে নির্দেশনা দেবেন, সেভাবে কাজ করবেন।
পরে মুরাদনগর উপজেলার ভূমি কর্মকর্তা পরিচয়ধারী সরকারি ফোন নম্বর থেকে ফোন করে আবুল কালামকে বলেন, আপনার কাজের জন্য ৫০ হাজার টাকা লাগবে। দ্রুত বিকাশের মাধ্যমে টাকা পাঠান। এ কথা শুনে আবুল কালাম নম্বর যাচাই করে সরকারি নম্বর মিল পেয়ে চারটি মোবাইল নম্বরে ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে এবং একটি মোবাইল নম্বরে এজেন্ট অ্যাকাউন্টের প্রতিটিতে ১০ হাজার ২শ টাকা করে মোট ৫১ হাজার টাকা বিকাশ করে পাঠিয়ে দেন।
পরে সোমবার সকালে প্রতারক চক্রটি আরও দুইটি মোবাইল নম্বর থেকে আবুল কালামকে আরও টাকা পাঠানোর জন্য ফোন করতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে আবুল কালাম অবহিত করেন জেলা প্রশাসককে। জানা যায়, প্রতারক চক্রটি আরও কয়েকজনের কাছেও এভাবে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবুল কালামসহ আরও কয়েকজন অফিস স্টাফকে প্রতারক চক্র সরকারি নম্বর ক্লোন করে ফোনে টাকা চায় বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে জিডি করা হয়েছে। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপারকেও জানানো হয়েছে।’
এ অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় জড়িত প্রতারক চক্রমে কিভাবে শনাক্ত করে আটক করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি।
আরও পড়ুন-
শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় ক্ষুব্ধ জাবি উপাচার্য
কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা: দুই জেএমবির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম