বগুড়ার শেরপুরে আটক দুই রোহিঙ্গা কিশোরীকে শরণার্থী ক্যাম্পে ফেরত

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ০৭:১৮আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ০৯:০৯

শেরপুরে আটক দুই রোহিঙ্গা

বগুড়ার শেরপুর থেকে আটক করা দুই রোহিঙ্গা কিশোরীকে বুধবার (১১ এপ্রিল) কক্সবাজারের কুতুপালংয়ে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় খেজুরতলা নতুন বাস টার্মিনাল এলাকা হতে তাদের আটক করে পুলিশ।

দুই রোহিঙ্গা কিশোরী হলো- মিয়ানমারের আরাকার রাজ্যের মণ্ডুই জেলার বাসিন্দা নাজির হোসেনের মেয়ে আফসানা খাতুন (১৪) ও আবু বকর সিদ্দিকের মেয়ে নূর কলিমা (১৩)।

শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে গোপনে খবর পেয়ে দুই রোহিঙ্গা কিশোরীকে খেজুরতলার বাস টার্মিনাল থেকে আটক করা হয়। এরা বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিল। এরমধ্যে নুর কলিমা পাঁচ বছর আগে তার বাবার সঙ্গে এবং আফসানা আট মাস আগে সে দেশের সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে।

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, বুধবার তাদের জেলা পুলিশের মাধ্যমে চট্টগ্রামের রোহিঙ্গা শরনার্থি ক্যাম্পে পাঠানো হয়েছে।

শেরপুর থানায় দুই রোহিঙ্গা কিশোরী জানায়, তারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য ১২ দিন আগে শেরপুরে আসে। তারা পূর্ব পরিচিত গোপালপুর গ্রামের আনসার আলীর বাড়িতে ছিল। টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করার সময় পুলিশ তাদের আটক করে। 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের