কুবিতে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

কুমিল্লা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১১:৪৬আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৫:৪৮

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় যৌন নিপীড়নের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তার এ বরখাস্তের আদেশ জারি করে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

রেজিস্ট্রার ড. মো. আবু তাহের সাংবাদিকদের জানান, দুই ছাত্রী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ জি এম আজমল আলী কাওসারের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ করেন। এতে আজমল আলী কাওসারের বিরুদ্ধে সরকারি চাকরির শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণ প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের কোনও প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে তিনি মূল বেতনের অর্ধেক পাবেন।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সান্ধ্যকালীন কোর্সের (ইএমবিএ) দুই ছাত্রী বিভাগের সহকারী অধ্যাপক আজমল আলী কাওসারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেন। আজমল আলী গত কয়েক মাস ধরে ওই ছাত্রীদের সরাসরি ও ফেসবুকের ক্ষুদে বার্তায় অশ্লীল প্রস্তাব দিচ্ছিলেন বলে তারা দাবি করেন। অভিযোগ ওঠে, তিনি এক ছাত্রীকে নিজের আপত্তিকর ছবিও পাঠান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের