হিলিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার

হিলি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৮:০০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৮:০২

উদ্ধার হওয়া নিষিদ্ধ ট্যাবলেট (ছবি- প্রতিনিধি)

দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে দেশে প্রবেশের সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে সীমান্তের নন্দিপুর এলাকা থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জালাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, নিষিদ্ধ ট্যাবলেটের বড় একটি চালান নিয়ে একদল চোরাকারবারি ভারত থেকে দেশে প্রবেশ করছে, এমন এক সংবাদ পেয়ে মঙ্গলবার ভোরে হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে তার ভেতর থেকে নিষিদ্ধ ডেক্সিন ট্যাবলেট ৩৬ হাজার, প্রাকটিন ট্যাবলেট ৪৪ হাজার, কফিমল ট্যাবলেট ৩ হাজার, ইনসুলিন ট্যাবলেট ৮শ’ ৬৫০টি উদ্ধার করা হয়। এসব ট্যাবলেটের বাজারমূল্য ২৯ লাখ ৮৭ হাজার ৫শ’ টাকা।

এদিকে, বিজিবির মংলা ক্যাম্পের সদস্যরা ভোরে সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে একলাখ ৬৫ হাজার টাকা মূল্যের একহাজার ৪৫০টি কুপিজেসিক অ্যামপোল ও ফেন্সিডিলের বিকল্প এমকেডিল ৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেট হিলি শুল্কগুদামে জমা দেওয়া হবে বলেও সুবেদার জালাল উদ্দিন জানিয়েছেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম