লক্ষ্মীপুরে কলেজছাত্র হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ১৪:২৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৫:১২

আদালত লক্ষ্মীপুরে কলেজছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (১৮ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হুদা তালুকদার এ রায় দেন।

লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদলতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রায় দেওয়ার সময় আদালতে ১৪ আসামির মধ্যে পাঁচ জন উপস্থিত ছিলেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড় এলাকার কার্তিক পালের ঘরে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা বাধা দিলে কলেজ ছাত্র দীপ্ত পালের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান দীপ্ত। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন দীপ্ত’র চাচা সঞ্জয় পাল।

এ ঘটনায় নিহত দীপ্ত’র বাবা কার্তিক পাল পরদিন ৩ জুলাই ১৪ জনকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।  পুলিশ ২০১৩ সালের এপ্রিল মাসে ১৪ জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে আদালত দীর্ঘ শুনানিতে ২২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

মামলার বাদী কার্তিক পাল এ রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, এ রায় বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।  

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম